
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশন এখন বৃহত্তর খুলনা সমিতির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে খুলনা অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে প্রচারিত হবে।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে বৃহত্তর খুলনা সমিতির পক্ষ থেকে সম্মাননা স্বরূপ ডিরেক্টরী বই উপহার দেন সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এসময় উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার নিয়াম।
এই অংশীদারিত্ব বৃহত্তর খুলনা অঞ্চলের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.