
বৃহত্তর খুলনা সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি সম্প্রতি মতিঝিলস্থ অফিসে এক গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। এই কার্যক্রমে সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, সমিতির সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলামের হাতে সমিতির মানি রিসিপ্ট প্রদান করেন।
উল্লেখ্য, এই সমিতির মানি রিসিপ্ট প্রদান কার্যক্রমটি সমিতির আর্থিক স্বচ্ছতা ও সুশাসনের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সমিতির কার্যক্রমে এ ধরণের পেশাদারিত্ব এবং নির্ভরযোগ্যতা সমিতির প্রতি সদস্যদের আস্থা বাড়িয়ে তুলবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন।
এই আয়োজন শেষে সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ সাইফুল ইসলাম পরবর্তী কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.