
বৃহত্তর খুলনা সমিতি ঢাকার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য খান রবিউল ইসলাম রবির মতিঝিলস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-পিএলসির কেডিএ শাখার ব্যাংক কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনর প্রেসিডেন্ট ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও দৈনিক ফলাফল ও আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র'র প্রধান উপদেষ্টা ও বৃহত্তর খুলনা সমিতির সাবেক নির্বাহী সদস্য শেখ মোস্তাফিজুর রহমান।
সাক্ষাৎকালে আলোচনায় সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রম এবং বৃহত্তর খুলনার জনস্বার্থে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি আর্থিক খাতের উন্নয়নে ব্যাংকিং খাতের ভূমিকা ও সামাজিক দায়িত্ববোধ নিয়েও মতবিনিময় হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.