
বাংলার নিউজ ৭১ ডেস্ক: আসন্ন বৃহত্তর খুলনা সমিতির অভিষেক ও মিলন মেলা ২০২৫ আগামী ২২শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মো: খাইরুল ইসলামকে মিলন মেলার কুপন বিতরণ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
বৃহত্তর খুলনা সমিতির এই মিলন মেলা সদস্যদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে, যেখানে সংগঠনের অভিষেক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, "এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি বৃহত্তর খুলনার মানুষদের এক বন্ধনের মিলনস্থল। কুপন বিতরণের মাধ্যমে আমরা আয়োজনকে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছি, যাতে সবাই মিলন মেলায় অংশগ্রহণ করতে পারেন।"
আগামী ২২শে ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই আয়োজন ঘিরে সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে এবং তারা এক স্মরণীয় অভিজ্ঞতা উপভোগ করবেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.