
বাংলার নিউজ ৭১
রাজধানীতে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ মার্চ ২০২৬ বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাচের দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নুরজাহান খানমের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ সাইফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব আবদুল খালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এবং বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমানসহ অনেকে।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.