
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মতিঝিলের দিলকুশায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ভবনে বিসিআইসির যুগ্ম সচিব মো. মনিরুজ্জামানকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে মো. মনিরুজ্জামানের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর চেয়ার, চেয়ার সিটিং কমিটির (২০২৬-২০২৭) সভাপতি এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য।
এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি), খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই)সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের জীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগাসিটির চার্টার প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ ও সার্টিফিকেট প্রদানকালে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রম, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে উপস্থিতদের মধ্যে মতবিনিময় হয়।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন। তার নেতৃত্বে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.