
বাংলার নিউজ ৭১ ডেস্ক: আজ শুক্রবার সকাল ৭টায় লায়ন্স ক্লাবের উদ্যোগে “বিশ্ব লায়ন্স অক্টোবর সেবা ২০২৪ গ্র্যান্ড র্যালী” আয়োজিত হয়, যা পরিচালনা করেন ডিস্ট্রিক্ট গভর্নর ৩১৫ বি ৩, সাব্বির মোহাম্মদ সায়েম। এই বিশাল আয়োজনটি আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত হয় এবং এতে লায়ন্স ক্লাবের বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্য সন্মানিত লায়ন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি একই সঙ্গে রিজিয়ন চেয়ারপার্সন (আরসি হেডকোয়ার্টার) এবং বাংলা একাডেমির আজীবন সদস্য হিসেবেও বিশেষ ভূমিকা পালন করে আসছেন।
গ্র্যান্ড র্যালীটি সমাজসেবার প্রতি লায়ন্স ক্লাবের অঙ্গীকার এবং বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির একটি মহৎ প্রয়াস ছিল। অংশগ্রহণকারীরা এই র্যালীতে অংশ নিয়ে সামাজিক দায়িত্ব পালনের নতুন প্রেরণা লাভ করেছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.