
খুলনা জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ও সভাপতি এবং এ্যাডভোকেট জজ কোর্ট খুলনার বিশিষ্ট আইনজীবী মো: আব্দুল্লাহ হোসেন বাচ্চু-এর সঙ্গে এক বিশেষ মুহূর্তে সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন খান আকতারুজ্জামান শুধুমাত্র একজন সংগঠকই নন, তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর আজীবন সদস্য। পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা-এর দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
দুই গুণী ব্যক্তির এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করে, যা সমাজ উন্নয়ন ও মানবসেবায় পারস্পরিক সহযোগিতাকে আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.