
📅 ২৩ জুলাই ২০২৫, বুধবার
মাইলস্টোন কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার আহত ও নিহতদের স্মরণে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ৩-এর উদ্যেগে আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের নিজস্ব ভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই ব্যতিক্রমধর্মী ও হৃদয়বিদারক আয়োজনের উদ্যোগ নেয় লায়ন্স ক্লাব, যা প্রমাণ করে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে সংগঠনটির অগ্রণী ভূমিকা। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের প্রথম গর্ভনর লায়ন আসাদ উল্লাহ আহমেদ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মোঃ জাকির হোসেন, আরসিএইচকিউ লায়ন মোঃ মাহফুজুর রহমান জুয়েল, চেয়ারম্যান লিও স্ট্যান্ডিং কমিটি লায়ন মোঃ সুলতান মাহমুদ বন্যা, কনভেনশন চেয়ারম্যান লায়ন মোঃ রেফায়েত উল্লাহ, এবং লায়ন ইঞ্জি. আজমীর সামির।
এছাড়া লিও ক্লাবের পক্ষ থেকে দোয়া মাহফিলে অংশ নেন লিও প্রেসিডেন্ট জার্জিস হোসেন বিশাল, লিও সেক্রেটারি মনির হোসেন, লিও ভাইস প্রেসিডেন্ট বোরহান উদ্দিন, লিও ট্রেজারার রাকিব খান, ফিমা আল আমিন, জাহিরুল সহ অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩- এর উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ
তিনি বলেন,
"এই দুর্ঘটনায় আমরা জাতি হিসেবে গভীরভাবে মর্মাহত। যারা অকালে প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য লাভ হোক—এই কামনা করি। একইসঙ্গে আমরা চাই, ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে। এ জন্য প্রয়োজন জনসচেতনতা ও নিরাপত্তা নিশ্চয়তা।"
অনুষ্ঠানে বক্তারা সবাই বিমানের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির উপর গুরুত্বারোপ করেন এবং এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এই দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল শ্রদ্ধাঞ্জলি, ভালোবাসা এবং সামগ্রিক মানবিক মূল্যবোধের প্রকাশ।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.