
গতকাল ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার রাজধানীর মহানগর দায়রা জজ কোর্টের সামনে এক বিশেষ মুহূর্তে বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর প্রধান উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
তিনি একই সঙ্গে বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য।
উল্লেখযোগ্য এই সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমাজসেবার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। লায়ন খান আকতারুজ্জামান সমাজে ন্যায়, নৈতিকতা ও মানবসেবার মূল্যবোধ প্রতিষ্ঠায় আইনজীবী সমাজের ভূমিকার প্রশংসা করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.