
বাংলার নিউজ ৭১ ডেস্ক: গত ২৭ জুন ২০২৫, শুক্রবার রাজধানীর মালিবাগ রাজবাড়ী কুইজিন, হোসাফ টাওয়ারে অনুষ্ঠিত হয়ে গেলো বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম - অনলি ফর বিজনেস পার্টনার (বিপি)। পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়িক পার্টনারদের দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ব্যবসায়ী ও গুণী ব্যক্তিবর্গ। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলিনুর ইসলাম, নির্বাহী পরিচালক কাজী আব্দুল্লাহ আল মামুন এবং জেনারেল ম্যানেজার মো. বাসিরুল ইসলাম।

পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলিনুর ইসলাম বলেন,
“আমাদের ব্যবসায়িক পার্টনাররাই আমাদের প্রকৃত শক্তি। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের সাথে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ ও উন্নয়নের রূপরেখা তৈরি করতে পেরেছি। পুষ্পধারা শুধু প্রোপার্টিজ নয়, একটি বিশ্বস্ততার নাম।”

নির্বাহী পরিচালক কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন,
“আমাদের ব্যবসায়িক পার্টনাররা শুধু সহযোগী নন, তারা আমাদের পরিবারের অংশ। প্রতিযোগিতামূলক এই বাজারে টিকে থাকার জন্য শুধু পণ্য বা সেবা নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও আন্তরিকতা। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি শক্তিশালী বিজনেস কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি পার্টনার হবে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। পুষ্পধারার ভবিষ্যৎ পথচলায় আপনাদের ভূমিকা হবে অনন্য।”
অনুষ্ঠানে আরও আলোচনা হয় ভবিষ্যতের রিয়েল এস্টেট মার্কেট, নতুন প্রকল্প, উদ্ভাবনী উদ্যোগ এবং বিপিদের সাফল্যের গল্প নিয়ে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও নৈশভোজের আয়োজন ছিল, যা সকল অতিথিদের মধ্যে আনন্দের এক বিশেষ মুহূর্ত তৈরি করে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.