
অনলাইন ডেস্ক
আজ ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার নারায়ণগঞ্জের পূর্বাচল ক্লাবে বাংলাদেশ রিয়েলস্টেট ক্লাব লিমিটেড (বিআরইসি)-এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণিল বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। লোকসংগীতের সুর আর ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন ঘিরে দিনব্যাপী এ অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, এমপি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং দেশের বিভিন্ন স্বনামধন্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজনের মধ্য দিয়ে বৈশাখের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে।
উৎসবটি শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে উদযাপনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় বলে সংশ্লিষ্টরা জানান।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.