
বাংলার নিউজ অনলাইন ডেস্ক:
আজ ২৫ নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের অফিস কার্যালয়ে এক মনোমুগ্ধকর সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মিসেস আয়েশা আক্তারকে বাণিজ্য উন্নয়ন ও জাতীয় অগ্রগতিতে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে সম্মাননা তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অনুষ্ঠানে বাণিজ্য খাতের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, রপ্তানি সম্ভাবনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরকারি–বেসরকারি সহযোগিতার গুরুত্ব বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। উপস্থিত অতিথিরা দেশের বাণিজ্য অঙ্গনের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনাও তুলে ধরেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বহুমুখী সামাজিক, সাংস্কৃতিক ও পেশাগত অঙ্গনে সক্রিয়ভাবে জড়িত। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং স্কাউট গাইড ফেলোশিপের সঙ্গে সম্পৃক্ত।
এ ছাড়া তিনি BSTQM (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট), ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.