
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম (Former Cabinet Secretary) ব্যবসা-বাণিজ্যিক খাতের উন্নয়নের লক্ষ্যে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এই সাক্ষাতে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক, লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, জাতীয় ইংরেজী দৈনিক পত্রিকা দ্যা ডেইলি মর্নিং ভয়েসের যুগ্ম সম্পাদক, সাব এডিটর কাউন্সিলের সদস্য, মেসার্স খান এ জামান এন্ড কোং লি. এর ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-এর সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সাক্ষাতে উভয়পক্ষ দেশের ব্যবসায়িক ও আর্থিক খাতের উন্নতি নিয়ে আলোচনা করেন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। এ এস এম আব্দুল হালিম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের ভূমিকার প্রশংসা করেন এবং এই খাতের আরও উন্নয়নে কর্পোরেশনের অবদানের বিষয়ে আলোচনা করেন।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, "বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। আমরা একসাথে কাজ করলে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।"
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। আলোচনায় গুরুত্ব পায় বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুযোগ সম্প্রসারণ এবং আর্থিক প্রণোদনার বিষয়গুলো।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.