
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় উভয়েই দেশ ও সমাজের উন্নয়নে সম্মিলিতভাবে ইতিবাচক উদ্যোগ গ্রহণের গুরুত্বের ওপর মতবিনিময় করেন।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়ে ভবিষ্যতেও সমাজসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.