
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম. রেজাউল হক পিএমজেএফ লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। তিনি একাধারে বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য এবং অত্র ক্লাবের বিএলএফএর ৫২ জন আজীবন সদস্যের প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.