
মানবতার সেবাকে অঙ্গীকার করে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) ৪৯তম বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওস্থ ব্লু-স্কাই কনভেনশন সেন্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ, সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং অসংখ্য সদস্য। মানবকল্যাণ ও সমাজসেবায় লায়ন্স ফাউন্ডেশনের দীর্ঘ পথচলার পাশাপাশি আগামীর কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এরিয়া লিডার জনাব এ.কে.এম. রেজাউল হক পিএমজেএফ।
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে চেয়ারম্যান জনাব এ.কে.এম. রেজাউল হক পিএমজেএফ এর সাথে একসাথে ফ্রেমবন্দি হন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং অত্র ক্লাবের বিএলএফ-এর ৫২ জন আজীবন সদস্যের প্রতিনিধি আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সেক্রেটারি, ডেইলি মর্নিং ভয়েজ এবং নিউজ সারা বাংলা২৪ এর সম্পাদক লায়ন রিপন তরফদার নিয়াম। তাঁরা উভয়েই বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও আধুনিক করার প্রত্যাশা ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.