
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওস্থ ব্লু-স্কাই কনভেনশন সেন্টারে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) ৪৯তম বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন লায়ন একেএম রেজাউল হক পিএমজেএফ। তাঁর নেতৃত্বে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল ও সময়োপযোগী হবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং অত্র ক্লাবের বিএলএফ-এর ৫২ জন আজীবন সদস্যের প্রতিনিধি আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
তিনি বলেন, “লায়ন একেএম রেজাউল হক পিএমজেএফের সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন মানবতার কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।”
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.