
নিউজ ডেস্ক
সেবামূলক কর্মকাণ্ডে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব ডিরেক্টর লায়ন আসলাম হোসেন বিশ্বাস। তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ)-এর আজীবন সদস্য হিসেবে যোগদান করেছেন।
এই সদস্যপদ অর্জনের মাধ্যমে তিনি এখন থেকে বিএলএফ-এর বিভিন্ন সেবামূলক কর্মসূচি, সভা ও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে তার এ সম্পৃক্ততা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
লায়ন আসলাম হোসেন বিশ্বাসকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি আশা প্রকাশ করেন, এ সদস্যপদ ভবিষ্যতে মানবসেবার ক্ষেত্রে আরও বিস্তৃত ও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।
সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের এমন অংশগ্রহণ নিঃসন্দেহে মানবিক মূল্যবোধ ও সেবার আদর্শকে আরও শক্তিশালী করবে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.