
গতকাল ১৭ অক্টোবর, ২০২৫ (শুক্রবার) রাজধানীর বাংলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৫।
মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (এমআইবি) আয়োজিত দুই দিনের এই বিশাল সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্র (টিএসসি)-তে, যেখানে শিক্ষক, বিপণন পেশাজীবী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে দিনটিকে পরিণত করেন এক অনন্য মার্কেটিং উৎসবে।
দেশজুড়ে প্রায় পঞ্চাশ লক্ষ মার্কেটিং পেশাদার এই আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন। কেক কাটা, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান রঙিন আয়োজনে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কর্পোরেট হাউসে দুই দিনব্যাপী এ উৎসব উদযাপিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ ও বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
তাঁর উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্যে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
উপস্থিত বক্তারা বাংলাদেশের বিপণন খাতের উন্নয়ন, পেশাদারদের নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই মার্কেটিং সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.