
নিজস্ব প্রতিবেদক | মতিঝিল, ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
রাজধানীর মতিঝিলে আজ এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ মোস্তাকুর রহমানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সাক্ষাৎকার চলাকালীন লায়ন খান আকতারুজ্জামান ‘লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫’ এর “মাল্টিপল ডিস্ট্রিক্ট ডিরেক্টরী” বইটি বাংলাদেশ ব্যাংকের পরিচালকের হাতে তুলে দেন। বইটিতে লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রম ও সাংগঠনিক কাঠামোর বিস্তারিত তথ্য সন্নিবেশিত রয়েছে। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দেশের উন্নয়ন ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি ঢাকা-এর দপ্তর সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM), ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.