
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ২০২৫–২০২৬ সেবাবর্ষের ‘৬ষ্ঠ ইনস্টলেশন সেরিমনি’ এক বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের স্পন্সরশিপে এবং লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩, বাংলাদেশের তত্ত্বাবধানে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মাসুদুজ্জামান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. কাজী মাজহারুল ইসলাম দোলন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ এমজেএফ, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ)-এর সদস্য আবুল বাশার মিন্টু, লায়ন মোঃ আব্দুল্লাহ খালিদ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শাওন আল আমিন এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রেসিডেন্ট আবু সিদ্দিক।
উপদেষ্টা বরণ ও বিশেষ মুহূর্ত
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় দিক ছিল ক্লাব উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানানো। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-কে ক্লাবের পক্ষ থেকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ক্লাবের প্রিয় সদস্য ফাতেমা তুজ জোহরা অত্যন্ত আন্তরিকতা ও আত্মনিয়োগের সাথে ফুলের তোড়া দিয়ে উপদেষ্টা মহোদয়কে বরণ করে নেন।
বরণ শেষে উপদেষ্টা মহোদয় তার দিকনির্দেশনামূলক বক্তব্যে নবীন লিওদের আগামী দিনের সমাজসেবামূলক কাজে আরও বেশি নিবেদিত হওয়ার আহ্বান জানান।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.