
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
মানবতার সেবার মহান অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে গতকাল ১৫ জুলাই ২০২৬, বুধবার রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর নবাগত গভর্নরের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী গভর্নরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবাগত গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, এমজেএফ।
শপথ গ্রহণের পাশাপাশি কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে নবনির্বাচিত গভর্নরকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন ক্লাবের লায়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে মানবসেবা, নেতৃত্বের বিকাশ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে নবাগত গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, এমজেএফ বলেন, লায়ন্সের মূল শক্তি হচ্ছে মানবতার সেবা। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের কল্যাণে আন্তরিকতা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই প্রতিটি লায়নের দায়িত্ব। তিনি সকল সদস্যকে মানবকল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও GET Coordinator লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত গভর্নর। এ সময় তিনি লায়ন খান আকতারুজ্জামানের আগামী দিনের কার্যক্রমের সফলতা কামনা করেন এবং তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে সংগঠনের মানবিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
অনুষ্ঠি শেষে উপস্থিত লায়ন নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, এমজেএফ-এর নেতৃত্বে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩ মানবসেবার পরিধি আরও সম্প্রসারিত করবে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা করবে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.