
বাংলার নিউজ ৭১ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-1 আসনে উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। আসনের মোট ১২৯টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এ ফলাফলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথের মধ্য দিয়ে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক বিশেষ মুহূর্তে এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
লায়ন খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জনপ্রতিনিধি ও সমাজসেবীদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে উন্নয়ন, মানবকল্যাণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বিত উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.