
ঢাকা, ২০ জুলাই ২০২৬: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসারের ব্যক্তিগত সহকারী মো. আমিনুল ইসলাম-এর সঙ্গে আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সৌজন্য সাক্ষাৎকালে তথ্যপ্রবাহ, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অবদান নিয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসারের ব্যক্তিগত সহকারী মো. আমিনুল ইসলাম-এর হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন তুলে দেন। এ সময় উভয়েই সমাজকল্যাণ, মানবসেবা এবং তথ্যভিত্তিক জনসচেতনতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.