
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের লক্ষ্যে দৈনিক পুঁজিবাজার অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব, খুলনা ডায়াবেটিক সমিতি, খুলনা শিশু হাসপাতাল, উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী, বাংলাদেশ স্কাউটস গাইড ও ফেলোশিপ, সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি সহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের আজীবন সদস্য। একইসাথে তিনি বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য।
এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় দৈনিক পুঁজিবাজার অনলাইন-এর সম্পাদক সোয়েব মজুমদারসহ পত্রিকার সকল রিপোর্টার ও সাংবাদিকবৃন্দ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন—
“দৈনিক পুঁজিবাজারের মাধ্যমে দেশের আর্থিক খাতকে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করে সত্য প্রকাশ করা হবে। যাতে বিনিয়োগকারীরা আস্থা ও বিশ্বাসের সাথে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন।”
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.