
ঢাকা, ২০ জুলাই ২০২৬: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-এর সঙ্গে আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সৌজন্য সাক্ষাৎকালে পরিবেশ সংরক্ষণ, বনাঞ্চল রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন উপহার হিসেবে প্রদান করেন। এ সময় উভয়েই জনকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.