
বাংলার নিউজ ৭১ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ড. আবদুল মঈন খান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৭৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর এ বিজয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মতে, এই জয় জনগণের আস্থা ও প্রত্যাশারই প্রতিফলন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে ড. মঈন খানের বিজয়কে নরসিংদী-২ আসনের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক বিশেষ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সামগ্রিক জয় নিয়ে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
লায়ন খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.