
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জন করায় নবনির্বাচিত প্রেসিডেন্ট হাবিব উল্লাহ বাবুলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা) আজীবন সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের আজীবন সদস্য এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এক অভিনন্দন বার্তায় আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “ধানমন্ডি ক্লাবের সদস্যরা সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। হাবিব উল্লাহ বাবুলের এই বিজয় ক্লাবের উন্নয়ন, ঐক্য ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত প্রেসিডেন্টের নেতৃত্বে ধানমন্ডি ক্লাব একটি সু-সংগঠিত, আধুনিক, সৃজনশীল ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে এবং সকলের জন্য অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করবে।
শেষে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ধানমন্ডি ক্লাবের সার্বিক সাফল্য ও সমৃদ্ধির জন্য হাবিব উল্লাহ বাবুলসহ সকল সদস্যের অব্যাহত অগ্রগতি ও মঙ্গল কামনা করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.