
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং দুর্যোগকালীন সেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ ফরিদ আহমেদ-কে লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
আজ ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
এ সময় মানবকল্যাণে সরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন্স ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্মাননা গ্রহণ করে যুগ্মসচিব শেখ ফরিদ আহমেদ মানবসেবামূলক কর্মকাণ্ডে লায়ন্স ইন্টারন্যাশনালের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক উদ্যোগে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.