
বাংলার নিউজ ৭১ ডেস্ক: দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম শফিকুল আলম মনা। এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি ছিলো খুলনার রাজনৈতিক অঙ্গনে এক বিশেষ মুহূর্ত, যেখানে দীর্ঘদিন পর দলের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়েছেন দলের সক্রিয় সদস্যরা।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি এস এম শফিকুল আলম মনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিট্যাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। সৌজন্য সাক্ষাতে তিনি নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে খুলনা মহানগর বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রথম ভাইস প্রেসিডেন্ট বৃহত্তর খুলনা সমিতির নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার নিয়াম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে, এস এম শফিকুল আলম মনার নেতৃত্বে খুলনা মহানগর বিএনপি নতুন দিগন্তের পথে এগিয়ে যাবে এবং দলীয় কর্মকাণ্ড আরও সুসংগঠিত হবে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.