
বাংলার নিউজ ৭১ ডেস্ক
আজ ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার। রাজধানীর হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার–২০২৫। দেশের পর্যটন শিল্পের প্রসার, বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক পর্যটন খাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় অংশ নেন দেশি–বিদেশি বহু প্রতিষ্ঠান ও উদ্যোক্তা।
অনুষ্ঠানের বিশেষ এক সম্মাননা পর্বে আয়শা রিয়েল এস্টেটের প্রতিষ্ঠাতা ও সিইও রায়হান আজাদ চৌধুরীকে পর্যটন ও আবাসন খাতে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এসময় উপস্থিত অতিথিরা তাঁর উদ্যোক্তা দক্ষতা, দেশের পর্যটন খাতে অবদান এবং ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দেশের সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সম্মানজনকভাবে যুক্ত রয়েছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, BSTQM (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সক্রিয় সদস্য। পাশাপাশি তিনি বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.