
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’-এর উদ্যোগে গতকাল ২০ জুন, ২০২৬, শনিবার ঢাকার বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য প্রোগ্রাম ‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’। ‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড’-এর আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ), ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, অতিথি লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ, সমাজসেবা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য যে, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
‘অতিথি ডট কম’ যুগোপযোগী পদ্ধতির অ্যাপসের মাধ্যমে দেশব্যাপী ট্যুরিজম ও প্রযুক্তি খাতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে এবং কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্বে ছিলেন লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.