
রাজধানীর পুরানা পল্টনের আল-রাজিত টাওয়ারে অবস্থিত সিএমজে মিলনায়তনে আজ অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকা-এর আয়োজনে "মৌসুমী ফল উৎসব–২০২৫"। উৎসবটি ছিল প্রাণবন্ত, প্রাণচঞ্চল ও সুস্বাদু দেশীয় ফলের সমাহারে একটি ব্যতিক্রমী আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন ও সমাজসেবকরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর মাননীয় প্রেসিডেন্ট ও আজীবন সদস্য—বাংলা একাডেমি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM), ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক—আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব সেক্রেটারি এবং জনপ্রিয় জাতীয় দৈনিক ডেইলি মর্নিং ভয়েস-এর সম্পাদক লায়ন রিপন তরফদার নিয়াম।
সামাজিক সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধনকে সুদৃঢ় করার উদ্দেশ্যে আয়োজিত এই উৎসবে মৌসুমী ফলের প্রদর্শনী ও আপ্যায়নের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মাঝে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.