
৯ মে ২০২৬ রাজধানীর ঐতিহ্যবাহী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ১, বাংলাদেশের ৩১তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশন ২০২৬। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সমাজসেবক, সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে দেখা যায় কে. এম. আলমগীর ইকবাল এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে। এ সময় উভয়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
কে. এম. আলমগীর ইকবাল অল কমিউনিটি ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সংবিধান ও আইন বিষয়ক, সদস্যপদ, শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মানবসেবা, সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে লায়ন্স আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সম্মিলিতভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.