
অনলাইন ডেস্ক ৯ মে ২০২৬ রাজধানীর ঐতিহ্যবাহী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ১, বাংলাদেশের ৩১তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশন ২০২৬। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সমাজসেবক, সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে (আরসি হেডকোয়াটার্স, ডিস্ট্রিক্ট ৩১৫ বি, ৩) সম্মাননা পুরস্কার প্রদান করেন লায়ন এ কে এম গোলাম ফারুক।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
ডিস্ট্রিক্ট কনভেনশনে অংশগ্রহণকারী লায়ন্স নেতৃবৃন্দ ও অতিথিরা মানবসেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজকল্যাণে লায়ন্স আন্দোলনের অবদানকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.