
৪ আগস্ট ২০২৫, সোমবার — সন্ধ্যা ৭টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রতীক্ষিত মঞ্চনাটক "আমার চোখের জুলাই বিপ্লব (ভয়েস অফ জুলাই)" ট্র্যাশান শো। খুলনা জেলা প্রশাসন ও খুলনা জেলা পরিষদের সম্মিলিত উদ্যোগ ও বাস্তবায়নে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যা নতুন প্রজন্মের চেতনায় নাড়া দিয়েছে।
নাটকটি ছিল এক সার্থক প্রতিবিম্ব— যেখানে উঠে এসেছে সামাজিক সংকট, প্রতিরোধ, এবং গণতন্ত্রের চেতনাকে সামনে রেখে July বিপ্লবের ভাবনা ও বার্তা। নাটকটি দর্শকদের মন ছুঁয়ে যায় এবং সবার মাঝে এক অনন্য দৃষ্টিভঙ্গি ও দেশপ্রেমের স্পৃহা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তাঁর পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির চিফ অ্যাডভাইজার আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন এবং খুলনায় এমন আয়োজনকে সাধুবাদ জানান।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান একজন বহুমাত্রিক সামাজিক সংগঠক। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে জাতি গঠনে ভূমিকা রেখে চলেছেন।
এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সম্মানিত সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন, যা খুলনা অঞ্চলের উন্নয়নে তাঁর অবিচল অঙ্গীকারের প্রমাণ বহন করে।
সাংস্কৃতিক বিকাশ ও মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হোক—এমন প্রত্যাশা জানিয়েছেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, শিল্পী ও সাংস্কৃতিক অনুরাগীরা।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.