
বাংলার নিউজ ৭১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সূচিত হলো নতুন অধ্যায়। গণতান্ত্রিক ধারাবাহিকতার অংশ হিসেবে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে শপথ গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত দুইটি শপথনামায় স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদেরও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে নতুন সরকার।
এবারের শপথ অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায়, যা অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিসহ দেশি-বিদেশি অসংখ্য অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ ও বর্ণাঢ্য।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হলো—দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.