
নিজস্ব প্রতিবেদক | ঢাকা রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘‘জাতীয় ফল মেলা ২০২৬’’। প্রতি বছরের ন্যায় এবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
গত ১৮ জুন ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় বিভিন্ন প্রজাতির ফলের সমাহার নিয়ে মোট ৭৬টি স্টল অংশ নিয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এদিকে, মেলা চলাকালীন সময়ে প্রদর্শনী ও স্টলগুলো ঘুরে পরিদর্শন করেছেন বিশিষ্ট সমাজসেবক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। মেলা পরিদর্শনকালে তিনি দেশের ফলজ উৎপাদন বৃদ্ধি এবং এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির একজন আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ দেশের বহুবিধ সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.