
বাংলার নিউজ ৭১ ডেস্ক
আজ বুধবার, ০১ অক্টোবর ২০২৫, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সকাল ১০টায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ও আজহার-শফিক ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “প্রবীণদের নিয়ে ভাবনা ও প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এ.কে.এম শফিকুল ইসলাম রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো: আশরাফুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ—যিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, উপদেষ্টা এবং বাংলা একাডেমির আজীবন সদস্যসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। উক্ত লায়ন্স ক্লাবের বিএলএফএর ৫২ জন আজীবন সদস্যের প্রতিনিধি। তিনি বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ ও বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য হিসেবে সমাজকল্যাণে সক্রিয় ভূমিকা রাখছেন।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বলেন,
“প্রবীণরা কেবল আমাদের পরিবারের নয়, সমাজেরও সম্পদ। তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও সেবা প্রদর্শন করতে হবে। প্রবীণদের অবহেলা নয়, বরং তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আগামী সমাজ গড়ে তোলা উচিত।”
বক্তারা প্রবীণদের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি আগামী প্রজন্মকে প্রবীণদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তারা মনে করেন, প্রবীণদের প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি একটি সভ্য সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে প্রবীণদের সম্মাননা প্রদান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করা হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.