
নিজস্ব প্রতিবেদক:
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের বিভিন্ন কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে চেয়ার সিটিং প্রোগ্রাম উপলক্ষে অনুদান প্রদান করেছেন ডিস্ট্রিক্ট GET (Global Extension Team) কো-অর্ডিনেটর লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সোমবার (১৩ জুলাই ২০২৬) রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (BLF) ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অনুদান প্রদান করেন। পরে অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মাহবুবুল হুদা অনুদানের রশিদ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
লায়ন নেতৃবৃন্দ জানান, লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন সেবামূলক ও সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আর্থিক সহযোগিতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে। এ ধরনের উদ্যোগ লায়নিজমের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং ডিস্ট্রিক্ট GET কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সেবামূলক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.