
স্টাফ রিপোর্টার:
লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি৩, বাংলাদেশের আয়োজনে আগামী ২৫–২৭ ডিসেম্বর ২০২৫ গাজীপুরের ভাওয়ালবদর এলাকার গ্রিনটেক রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের “Lions International Leo Youth Camp – RESOURCE 2025”।
এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণের লক্ষ্যে টিকিট গ্রহণ করেছেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির সম্মানিত উপদেষ্টা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট। সমাজ, সংস্কৃতি ও মানবসেবামূলক কর্মকাণ্ডে তিনি বহুমাত্রিক ভূমিকা রেখে থাকেন। বাংলা একাডেমি, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপসহ বিভিন্ন সংগঠনে আজীবন বা সম্মানিত সদস্য হিসেবে যুক্ত থেকে তিনি নিয়মিতভাবে সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। তিনি BSTQM, IBFB ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সম্মানিত সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
টিকিট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্ণর (২০২৫–২০২৬) লায়ন মাসুদুজ্জামান মাসুম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক যুব ক্যাম্পে তার অংশগ্রহণ আয়োজনকে আরও সমৃদ্ধ করবে বলে আয়োজকরা আশাবাদী।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.