
বাংলার নিউজ ৭১ ডেস্ক
আজ বুধবার ৫ নভেম্বর ২০২৫ ঢাকা মিরপুরস্থ গাঙচিলের কেন্দ্রীয় কার্যালয়ে গাঙচিলের চারজন কবির জন্মোৎসব উদযাপিত হয়। ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ছড়াকার গোলাম কুদ্দুস চঞ্চল ও প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া গাঙচিলের নির্বাহী সভাপতি এস এস রুশদী।
জন্মোৎসবে সংবর্ধিত কবিরা হলেন- গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান কবি লেখক বাচিক শিল্পী গায়ক গাঙচিলের স্থায়ী সদস্য মেজর পলক রহমান, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান কবি ও কথাশিল্পী গাঙচিলের স্থায়ী সদস্য বিসিসির ব্যবস্থাপনা পরিচালক মনজু খন্দকার, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কো চেয়ারম্যান কবি লেখক বাংলাদেশ পুলিশের সবেক ডিআইজি এটিএম ফারুক আহমেদ এবং গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য গাঙচিল ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাঙচিল ঢাকার প্রধান উপদেষ্টা দেশ বরেণ্য কবি ইমরোজ সোহেল, গাঙচিলের কেন্দ্রীয় মহাসচিব বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বিশিষ্ট কবি ডক্টর ইদ্রিস আলী, গাঙচিল খুলনার উপদেষ্টা, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সন্মানিত প্রেসিডেন্ট বাংলা একাডেমির আজীবন সদস্য ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর প্রধান উপদেষ্টা, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। অনুষ্ঠানটি কেক কাটার মাধ্যমে শুরু হয় এবং মেজর পলক রহমান আফরোজা নীলা মানসুর মোজাম্মেল সহ অসুস্থদের সুস্থতা কামনা করে মোনাজাতপর্ব পরিচালনা করা হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.