
আজ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, গণ যোগাযোগ বিভাগের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা) এর আজীবন সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের আজীবন সদস্য এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।সৌজন্য সাক্ষাতে উভয়ে গণযোগাযোগ খাতের উন্নয়ন ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎ শেষে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগমের হাতে লায়ন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন স্মারক হিসেবে উপহার প্রদান করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.