
বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়া আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকাহত হয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ।
১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে তিনি প্রথমে রাজনীতিতে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্ব দিয়ে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন।
১৯৯১ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণের নতুন অধ্যায়ে প্রবেশ করে।
মরহুমা বেগম খালেদা জিয়ার জানাযা নামাজে দেশবরেণ্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। জানাযা নামাজে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে জানাজা নামাজ আদায় করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁকে স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজ গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন—আমিন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.