
আজ শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, খুলনা জেলার শান্তিধামের মোড়ে অনুষ্ঠিত হলো খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের ৯ম বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখার আলী বাবু, ক্লাবের আজীবন সদস্য ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় আসন্ন ৯ম বার্ষিক সাধারণ সভাকে সফল ও স্মরণীয় করে তুলতে নানা দিক নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান করা হবে।
সভায় আরও উল্লেখ করা হয় যে, এ বার্ষিক সাধারণ সভার মাধ্যমে নতুন দিকনির্দেশনা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে।
সভা শেষে সবাই একমত পোষণ করেন যে, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব শুধু একটি ক্রীড়া সংগঠন নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ করে গড়ে তোলার একটি অগ্রণী প্রতিষ্ঠান।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.