
গত শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ রাজধানীর কাকরাইলস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিকটবর্তী স্থানে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।
এদিন অসহায় ও দুস্থ মানুষের মাঝে সুনিয়ন্ত্রিতভাবে খাবার বিতরণ করেন ক্লাবটির সম্মানিত প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা এবং অত্র ক্লাবের বিএলএফ-এর ৫২ জন আজীবন সদস্যদের প্রতিনিধি আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
উদ্যোগটির মাধ্যমে শুধুমাত্র খাদ্য সহায়তা নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া হয়।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ তাঁর বক্তব্যে বলেন,
“মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। লায়ন্স ক্লাব সবসময় সমাজের অবহেলিত মানুষের পাশে থাকবে।”
অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্যরা একযোগে অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
এই মহতী উদ্যোগ রাজধানীতে মানবিকতার আলো ছড়িয়ে দেয় এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনকে সমাজসেবায় এক অনুকরণীয় নাম হিসেবে আরও উজ্জ্বল করে তুলে
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.