
বাংলার নিউজ ৭১ ডেস্ক: আজ ৩১ ডিসেম্বর, ২০২৪ (মঙ্গলবার), বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো কমিউনিস্ট পার্টি (ইউসিপি)-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। এ অনুষ্ঠান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, বাকস্বাধীনতা, অধিকার প্রতিষ্ঠা, এবং বৈষম্যহীনতার লক্ষ্যে এক অঙ্গীকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, এবং বৃহত্তর খুলনা সমিতির নবনির্বাচিত দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বলেন,
"সকল বাধা-বিপত্তি সত্ত্বেও দেশের উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে হবে। নবীর আমলেও বাধা ছিল, এখনও আছে। তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সকল বাধা কাটিয়ে সফলতার চূড়ান্তে পৌঁছানো সম্ভব।"
অনুষ্ঠানটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ছিল সরগরম। বক্তারা ইউসিপি-এর নীতি ও আদর্শের ভূয়সী প্রশংসা করেন এবং দেশব্যাপী ন্যায়বিচার ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.