
বাংলার নিউজ ৭১ ডেস্ক: ২৪ অক্টোবর, ২০২৪ গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় শিশু কল্যাণ পরিষদে কবি সংসদ বাংলাদেশ তাদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বিশাল সংবর্ধনা সভার আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কবি ইমরোল সোহেল। অনুষ্ঠানের গুরুত্বপূর্ন মুহূর্তে সভাপতিত্ব করেন কবি সংসদ বাংলাদেশ স্থায়ী পরিষদের চেয়ারম্যান, লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল। এ অনুষ্ঠানটি আহ্বায়ক কমিটি ২০২৪-২০২৫-এর উদ্যোগে আয়োজিত হয়।
অনুষ্ঠানের আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন আহ্বায়ক কমিটির সদস্য রাজু আলিম এবং সদস্য সচিব কবি তৌহিদুল ইসলাম কনক।
“কবি সংসদ বাংলাদেশ-এর উন্নতির প্রত্যাশায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।” লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন- এর প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এম জে এফও বাংলা একাডেমীর আজীবন সদস্য।
এই অনুষ্ঠানটি কবি সংসদ বাংলাদেশ ও তাদের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি প্রেরণাদায়ক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.