
ঢাকা, বাণিজ্য মন্ত্রণালয়:
কক্সবাজারভিত্তিক নতুন সংগঠন TOUR OPERATORS ASSOCIATION OF COX'S BAZAR (TOAC) সংঘস্মারক এবং সংঘবিধি অনুমোদনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে সভাপতি মোঃ তোফায়েল আহমেদ ভূইয়া সচিব বরাবর দাখিলকৃত আবেদনে উল্লেখ করেছেন, নতুনভাবে গঠিত এই সংগঠনের অনুকূলে সংঘস্মারক ও সংঘবিধি অনুমোদনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এ লক্ষ্যে সংগঠনের উদ্যোক্তাগণের জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের টিআইএন সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্সের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেরিত তথ্যাদি পর্যালোচনা করে দ্রুত অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপকৃত হবেন। একইসাথে কক্সবাজার পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সংযুক্তি:
১। প্রস্তাবিত সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি ৩ কপি।
২। উদ্যোক্তাগণের জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের টিআইএন সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্সের ৩ কপি।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.